মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাজধানীতে মধ্যরাতে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে মধ্যরাতে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাজারীবাগ থানা
হাজারীবাগ থানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগ থানার কালিনগর এলাকার একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী।

রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে  এ রহস্যজনক ঘটনা ঘটে। নিহত দুই বোন, নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪) তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ বলছে, আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাসরিনকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে জেসমিনকে মৃত ঘোষণা করা হয়।

আহাদ আলী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় জেসমিন আক্তার ও নাসরিন আক্তারকে পড়ে থাকতে দেখি। নাসরিন আক্তার তখনো জীবিত ছিলেন মনে হওয়ায় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

ওসি জানান, দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তারা কীভাবে মারা গেছে তা জানা যায়নি।

নিহত নারীদের ভাই নাজির হোসেন পুলিশকে জানিয়েছেন, বড় বোন জেসমিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। জেসমিন ও নাসরিন এবং তাদের মাসহ সবাই এক বাসাতেই থাকেন। নিহত এই দুই বোনের বয়স ৩০ পেরোলেও তাদের বিয়ে হয়নি।

এ ঘটনা হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন ওসি আহাদ আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com