শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক-

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে গার্মেন্টসশিল্পে জড়িত কারও আপত্তি বা সুপারিশ থাকলে তা ১৪ দিনের মধ্যে জানাতে হবে। আর আপত্তি বা সুপারিশ না পাঠালে খসড়াটি চূড়ান্ত আকারে জারি করা হবে।

প্রজ্ঞাপনে পোশাক শ্রমিকদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘ক’ শ্রেণিতে গ্রেড-১ হিসেবে রাখা হয়েছে সিনিয়র অপারেটরদের (সব ধরনের মেশিনের জন্য), গ্রেড-২ এ অপারেটর (সব ধরনের মেশিনের জন্য), গ্রেড-৩ এ জুনিয়র অপারেটর (সব ধরনের মেশিনের জন্য), গ্রেড-৪ এ সাধারণ অপারেট (সব ধরনের মেশিনের জন্য) এবং গ্রেড-৫ এ সহকারী অপারেটরদের (সব ধরনের মেশিনের জন্য) রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে গ্রেড-৫ এর সহকারী অপারেটর বা হেলপারের বেতন নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। এর মধ্যে মূল বেতন ৬ হাজার ৭০০ টাকা, বাড়ি ভাড়া ৩ হাজার ৩৫০ টাকা, চিকিৎসা ভাতা ৭৫০ টাকা, যাতায়াত ভাতা ৪৫০ টাকা এবং খাদ্য ভাতা এক হাজার ২৫০ টাকা। একইভাবে গ্রেড-৪ এর সাধারণ অপারেটরদের বেতন ১৩ হাজার ২৫ টাকা, গ্রেড-৩ এর বেতন ১৩ হাজার ৫৫০ টাকা, গ্রেড-২ এর অপারেটরদের বেতন ১৪ হাজার ১৫০ টাকা এবং গ্রেড-১ এর অপারেটরদের বেতন ১৪ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, একজন শ্রমিক এক বছর শিল্পে কর্মরত থাকার পর তার বার্ষিক মূল মজুরি হবে ৭ হাজার ৩৫ টাকা। পরবর্তীতে প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি পারে। অর্থাৎ মূল মজুরি ৭ হাজার ৩৫ টাকার ৫ শতাংশ বৃদ্ধি হয়ে ৭ হাজার ৩৮৬ টাকা নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com