শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজন গ্রেফতার

বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজন গ্রেফতার

গ্রেফতারকৃত মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০) ও আমির হাসান (২৫)।
গ্রেফতারকৃত মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০) ও আমির হাসান (২৫)।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. নান্নু (৪১), শাহজালাল শিকদার (৫০) ও আমির হাসান (২৫)।

রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নান্নুকে ৭ নভেম্বর দুপুরে সাভার থানাধীন দক্ষিণ রাজাসন এলাকা থেকে, শাহজালাল শিকদারকে ৯ নভেম্বর বিকেলে রাজধানীর শ্যামলী এলাকা থেকে এবং আমির হাসানকে গতকাল ১০ নভেম্বর রাতে রাজধানীর হাজারীবাগ থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসীরা কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা, আক্রমণ ও ভাঙচুরসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

শিহাব করিম বলেন, গত ১ নভেম্বর আসামি নান্নু ও শাহজালাল শিকদারসহ তাদের সহযোগী সন্ত্রাসীরা মোহাম্মদপুর থানাধীন শ্যামলী রোড এলাকায় পুলিশ বক্সের সামনে প্রধান সড়কে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাদের গ্রেফতার করা হয়।

এদিকে গত ৮ নভেম্বর আমির হাসান তার সহযোগী সন্ত্রাসীরা রাজধানীর ধানমন্ডি জিগাতলা রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে এবং দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীদের জখম করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। উক্ত ঘটনায় রাজধানীর ধানমন্ডি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com