শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২ মাস বিরতির পর কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

২ মাস বিরতির পর কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া

চলতি শীতে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া।
চলতি শীতে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া।

নিজস্ব প্রতিবেদক –

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় দুই মাস বিরতির পর শনিবার (১১ নভেম্বর) এই হামলা চালানো হয়।

চলতি শীতে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। গত বছরও ইউক্রেনের জ্বালানি স্থাপনাসহ বেশ কিছু জায়গায় হামলা চালায় মস্কো। এতে ইউক্রেনের বেশি কিছু অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হয়।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেছেন, ৫২ দিনের দীর্ঘ বিরতির পর শত্রুরা কিয়েভের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

তিনি বলেন, শনিবার সকালের দিকে কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

সম্প্রতি ইউক্রেনে অভিযান জোরালো করেছে রাশিয়া। অন্যদিকে প্রায় থমকে গেছে ইউক্রেনের পাল্টা হামলা। মূলত ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ পশ্চিমাদেশগুলোসহ বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে।

এদিকে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও ভয়াবহ হত্যাযজ্ঞ এবং যুদ্ধাপরাধের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com