শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পোশাকশ্রমিকদের আন্দোলন উসকে দেওয়ার অভিযোগে গ্রেফতার ১০

পোশাকশ্রমিকদের আন্দোলন উসকে দেওয়ার অভিযোগে গ্রেফতার ১০

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে করা পোশাকশ্রমিকদের আন্দোলনে মিশে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে করা পোশাকশ্রমিকদের আন্দোলনে মিশে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে যান চলাচল বন্ধ করে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এছাড়া ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও পরবর্তী সময়ে বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

খন্দকার আল মঈন জানান, সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিরি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

গত ২৮ অক্টোবর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। এছাড়া, গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানো হয়।

পরে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটায়। সিসি ক্যামেরার ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‌্যাব।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বিএনপি কর্মী নাসির হায়দার আলমাসকে গ্রেফতার করা হয়।

এছাড়া, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে মিশে সহিংসতা উসকে দিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় ১০ জনকে গ্রেফতার করা হয়।

সবমিলিয়ে ৯ নভেম্বর দিনভর দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত সর্বমোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ২৯৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজধানীতে র‌্যাবের দেড় শতাধিক টহল ও সারাদেশে সাড়ে ৪ শতাধিক টহল টিম মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাবের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।

অবরোধে দূরপাল্লার বাসগুলোকে চাহিদার পরিপ্রেক্ষিতে র‌্যাবের এসকর্ট প্রদানের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com