রবিবার, ১৪ Jun ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২৮ অক্টোবরের নাশকতা পূর্বপরিকল্পিত: ডিবি হারুন

২৮ অক্টোবরের নাশকতা পূর্বপরিকল্পিত: ডিবি হারুন

ডিবি প্রধান হারুন অর রশীদ।
ডিবি প্রধান হারুন অর রশীদ।

নিজস্ব প্রতিবেদক-

২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে নাশকতার ঘটনা বিএনপির পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা সমাবেশের সময় জ্বালাও-পোড়াও ঘটনায় ৩৯ লাখ টাকার সিসিটিভি ভাঙা হয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও ঝাপিয়ে পড়ে।

তিনি বলেন, বিএনপির এই নাশকতায় এক গাড়িচালক বোমা বিস্ফোরণে নিহত হন। পরে তাকে যুবদলের নেতা হিসেবে প্রচার করা হয়েছে। কয়েকটি হত্যাকাণ্ড ঘটিয়ে আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা ছিল তাদের। ২৮ অক্টোবরের ঘটনা বিএনপির কেন্দ্রীয় নেতারা আগেই জানতো।

তিনি আরও বলেন, আটককৃত নেতারা জানিয়েছেন, নেতাকর্মীদের মধ্যে কারা বাসে আগুন দেবে, কারা পিকেটিং করবে, কারা সমাবেশে থাকবে— সবকিছুই ভাগ করা ছিল। এছাড়া জো বাইডেনের উপদেষ্টা নাটক সাজানো হবে— সবই পরিকল্পিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com