বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দুদিন বিরতি দিয়ে আবারও আসছে ৪৮ ঘণ্টার অবরোধ

দুদিন বিরতি দিয়ে আবারও আসছে ৪৮ ঘণ্টার অবরোধ

রোববার (১২ নভেম্বর) থেকে অবরোধ কর্মসূচি দেওয়া হবে।
রোববার (১২ নভেম্বর) থেকে অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট –

দুদিন শুক্র-শনিবার বিরতি দিয়ে ফের সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ আসছে। রোববার (১২ নভেম্বর) থেকে এ কর্মসূচি দেওয়া হবে। এটি হবে চতুর্থ দফার অবরোধ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপি এবং তাদের যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর পৃথকভাবে এ কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

এ তথ্য জানিয়েছে বিএনপির একটি সূত্র। সূত্র বলছে, চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড।

এদিকে বিএনপির তৃতীয় দফার অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার ভোর ৬টায় শেষ হচ্ছে।

এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।

হরতালের পর বিএনপি ও সমমনা দলগুলো ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেওয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।

যদিও এসব অবরোধে বিএনপির দায়িত্বশীল নেতাদের অংশগ্রহণ তেমন চোখে পড়েনি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একটি অংশ কারাগারে, আরেক অংশ গ্রেফতার এড়াতে আত্মগোপনে। এ অবস্থায় হাতেগোনা কয়েকজন নেতাকর্মী হরতাল-অবরোধের সমর্থনে কোথাও কোথাও ঝটিকা বিক্ষোভ মিছিলের চেষ্টা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com