শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

সারাদেশে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সারাদেশে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নিজস্ব প্রতিবেদক-

সারাদেশে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এ দফায় পেঁয়াজ বিক্রি করা হবে না।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ সংলগ্ন পিডব্লিউডি কলোনী অডিটোরিয়ামে সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি  ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তবে এবার পেঁয়াজ বিক্রি করছে না টিসিবি।

তবে চিনি সব পয়েন্টে পাওয়া যাবে না। প্রাপ্যতাসাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে। তবে কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যামিলি কার্ডধারীদের নির্ধারিত ডিলারের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com