বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
২৪ ঘণ্টায় বিএনপির ৫১৫ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ

২৪ ঘণ্টায় বিএনপির ৫১৫ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নিজস্ব প্রতিবেদক 

গত ২৪ ঘণ্টায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ৫১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, এ সময়ে ১৮ মামলায় এক হাজার ৯১২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মারা গেছেন একজন ও ৬৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তৃতীয় দফা অবরোধের প্রথম দিন দেশের অবরোধের চিত্র তুলে ধরে তিনি এসব কথা জানান।

রিজভী বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ১৮৬ মামলায় এখন পর্যন্ত ৯ হাজার ৪৬৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে তিন হাজার ৮৩১ জন আহত ও এক সাংবাদিকসহ ১২ জন নিহত হয়েছেন।

তিনি জানান, গত ২৮ ও ২৯ জুলাই থেকে বিএনপি ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ৫৭৯ মামলায় সারাদেশে ৪৪ হাজার ৪৫৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ১২ হাজার ৪৪৬ জন। আহত হয়েছেন পাঁচ হাজার ৯২২ জন।

এই সময়ে ১৭ মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ ও ১১১ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com