বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নবীন ফায়ারফাইটারদের শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন মহাপরিচালক

নবীন ফায়ারফাইটারদের শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক-

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বলেছেন, শৃংখলার মান ধরে রেখে ফায়ারফাইটারদের দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে।

বুধবার ( ৮ নভেম্বর) সকালে সাফল্যের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৬২তম ব্যাচের ৩৮৮ জন নবীন ফায়ারফাইটারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দানকালে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট তাঁর পরিবারের শহিদ সকল সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের এবং সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী অগ্নিবীরসহ সকল শহিদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, “ফায়ার সার্ভিসের সুনাম নির্ভর করে মাঠ পর্যায়ে ফায়ারফাইটারদের অপারেশনাল কাজের সাফল্যের ওপর। আগামীকাল থেকে তোমরা মাঠ পর্যায়ে সেই দায়িত্ব পালন করতে যাচ্ছো। বিপদের সময় অন্যের জন্য কাজ করার সুযোগ সবার হয় না। আমি আশা করি তোমরা সুচারুরূপে সেই দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সমুন্নত রাখবে।”

তিনি সকলকে শৃংখলার মান ধরে রেখে দেশের সেবায় নিবেদিত থাকার নির্দেশনা প্রদান করেন।

নবীন ফায়ারফাইটারদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সুশৃঙ্খল ও সেবাধর্মী ইউনিফরমধারী বাহিনী। তোমাদের প্রতিটি কাজে তাই শৃঙ্খলা বজায় রাখতে হবে। গতি, সেবা ও ত্যাগের মূলমন্ত্রে উজ্জীবিত থেকে দেশের সুরক্ষায় তোমাদের কাজ করে যেতে হবে।’

তিনি ফায়ার সার্ভিসের ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ অর্জন এবং আজীবন রেশন বাস্তবায়নের কথা উল্লেখ করে এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আজ সকালে ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে অধিদপ্তরের মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সকল পরিচালক বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ, নবীন ফায়ারফাইটারদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে নয়টায় মহাপরিচালকের গাড়ি প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করলে বিউগলের সুর মূর্ছনা ধ্বনিত হয়। এ সময় অধিপ্তরের সকল পরিচালক ও ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে অভিবাদন মঞ্চ আরোহন করেন। পতাকাবাহী কনটিনজেন্টসহ মোট ৪টি কন্টিনজেন্টের সদস্যরা এ সময় মহাপরিচালক মহোদয়কে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। এর পর সময় নবীন ফায়ার ফাইটারদের শপথবাক্য পাঠ করানো হয়। এর পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক প্যারেড পরিদর্শন করেন, কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং কনটিনজেন্ট সদস্যদের মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন।

প্রশিক্ষণকালীন সার্বিক বিচারে শ্রেষ্ঠ হওয়া দুজনকে চৌকস পদক পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক। এরপর কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে প্রধান অতিথির ভাষণ দেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মোস্তফা আব্দুর রহিম, ইন্সপেক্টর নূরুউদ্দিন ও ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য, একই সময় রংপুর বিভাগ, খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগেও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ঢাকার ৩৮৮ জনসহ সব মিলিয়ে মোট ৬৫০ জন ফায়ার ফাইটার সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করে কর্মস্থলে যোগদান করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com