মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢাকা শহরের প্রতিটি এলাকায় স্মার্ট পার্কিং ব্যবস্থা চালু করতে হবে- ডিএমপি কমিশনার

ঢাকা শহরের প্রতিটি এলাকায় স্মার্ট পার্কিং ব্যবস্থা চালু করতে হবে- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির স্মার্ট পার্কিংয়ের যে উদ্যোগ নিয়েছে, এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, অন্যত্রও, চারিদিকে ছড়িয়ে দিতে হবে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ বা ডিএনসিসি স্মার্ট পার্কিং অ্যাপের উদ্বোধন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাবিবুর রহমান বলেন, এই স্মার্ট পার্কিং ব্যবস্থা কেবল গুলশানেই সীমাবদ্ধ থাকবে না চারিদিকে এই কার্যক্রম ছড়িয়ে পড়বে এটাই আমাদের আহ্বান। রাজধানীর যেখানে যেখানে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব সেখানে এ কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেইসঙ্গে এমন সব কাজে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় পাশে থাকবে আপনাদের।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহর যে যানজটের শহর, এটা একটি গতিশীল শহরে পরিণত হবে। আশা করব সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা সবাই সম্মিলিত উদ্যোগে ঢাকা শহরের যানজট কেন্দ্রিক সমস্যা সমাধান করব এবং ঢাকা শহরকে গতিশীল করে তুলব।

হাবিবুর রহমান বলেন, এই শহরে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল পেয়েছি যে কারণে যানজট অনেকটা কমে এসেছে। একইভাবে ধীরগতির যানজটের এ শহরকে গতিশীল করতে সবাই মিলে একসঙ্গে আমাদের কাজ করে যেতে হবে। আজকের যে স্মার্ট পার্কিং, এর মাধ্যমেও ঢাকা শহরের গতি ফিরে পাবে। ঢাকা শহরের যানজট কমাতে সহযোগিতা করবে। ঢাকা শহরে যে বিপুলসংখ্যক মানুষের বসবাস সেসব মানুষের চলাচলে গতি আসবে, যা জিডিপিতেও ভূমিকা রাখবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com