শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানী’র সড়ক বিভাজন থেকে ১৬০০ রাউন্ড গুলি সাদৃশ্য বস্তু উদ্ধার

রাজধানী’র সড়ক বিভাজন থেকে ১৬০০ রাউন্ড গুলি সাদৃশ্য বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহ আলী থানার চিড়িয়াখানা রোডের সড়ক বিভাজন থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০০ রাউন্ড গুলি সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ( ৮ নভেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ।

তিনি বলেন, রাজধানীর শাহআলী থানার চিড়িয়াখানা রোডের সড়ক বিভাজন থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬০০ রাউন্ড “গুলি সদৃশ বস্তু” উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে এগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত “গুলি বিশেষ” যদিও বিশেষজ্ঞ মতামত ছাড়া এগুলোর প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সড়ক বিভাজকের ওপরে পরিত্যক্ত অবস্থায় কাগজের প্যাকেটের মধ্য রাখা “গুলি সদৃশ এসব ধাতব বস্তু” জব্দ করা হয়েছে।

এগুলো দেখতে সোনালী রঙের যার মুখের ভাগ লাল রঙের। প্রতিটি বস্তু লম্বায় অনুমান ০ শুন্য দশমিক ৫০ ইঞ্চি। এর গায়ে কোন মু্দ্রিত বা খোদাইকৃত কিছু দেখা যায়নি।

“গুলি সদৃশ এসব ধাতব বস্তুর” পরিচয় জানতে আদালতের নির্দেশনা সাপেক্ষে সিআইডির ব্যালেস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com