বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর কাজীপাড়ার শামিমুর করোনায় আক্রান্ত ছিলেন

যশোর কাজীপাড়ার শামিমুর করোনায় আক্রান্ত ছিলেন

উপসর্গ নিয়ে মারা যাওয়া যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের আনোয়ারা ফার্মেসির মালিক শামিমুর রহমান (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে তার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনার জীবাণু মিলেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ। তিনি জানিয়েছেন, ২৯ জুন সোমবার সকালে যবিপ্রবি থেকে পাঠানো ১৪২ নমুনা পরীক্ষার ফলাফলে যশোর জেলার মোট ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা পজেটিভের তালিকায় শামিমুর রহমানের নামও রয়েছে।

ডা. রেহেনেওয়াজ আরো জানান, ২৬ জুন শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে যশোর শহরের কাজীপাড়ার বাসিন্দা আনিসুর রহমানের ছেলে শামিমুর রহমান খুলনার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরআগে শুক্রবার সকালে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে খুলনায় নিয়ে গিয়েছিলেন। সেখানে মারা যাওয়ার পর গভীররাতে তার মৃতদেহ বাড়িতে আনা হয়। ২৭ জুন শনিবার দুপুরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা কারবালা কবরস্থানে তার মৃতদেহের দাফন সম্পন্ন করে। মারা যাওয়ার ৩ দিন পর তার পরীক্ষার ফলাফল পেলাম।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া শামিমুর রহমান কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। নমুনা পরীক্ষার পজেটিভ ফলাফলের কপি হাতে পাওয়ার পর বিষয়টি তার পরিবারের সদস্যদের জানিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com