বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজায় এক মাসে ৪ হাজার শিশুর মৃত্যু

গাজায় এক মাসে ৪ হাজার শিশুর মৃত্যু

গাজায় গত এক মাস ধরে পালাক্রমে চলছে মৃত্যুর মিছিল।
গাজায় গত এক মাস ধরে পালাক্রমে চলছে মৃত্যুর মিছিল।

নিজস্ব প্রতিবেদক-

গাজায় গত এক মাস ধরে পালাক্রমে চলছে মৃত্যুর মিছিল। অবরুদ্ধ গাজা ভুখণ্ডে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনে এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ৪০০৮ জন। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রবিবার রাতে গাজার বুরেজি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ১৩জন নিহত হয়েছেন। স্থানীয় আল আকসা হাসপাতাল এ খবর নিশ্চিত করেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থী শিবির বা স্কুল কোন কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইসরায়েল সেনারা ধারাবাহিকভাবে তাদের হামলা অব্যাহত রাখছে। এছাড়া গাজার জাওয়াদাই রোববার রাতের হামলা ১০ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, রোববার রাতের হামলার পর সোমবার ভোরের আগে অনেক এলাকায় জরুরি সেবা পৌঁছানো সম্ভব হয়নি। এজন্য মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। সেই সাথে ২৪৮ জনকে বন্দী করেও নিয়ে যায়। এরপর থেকে গত এক মাসে তীব্র ক্ষোভের বর্শবর্তী হয়ে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এই ইস্যুতে রাজনৈতিক মহলেও সহিংসতা ছড়িয়েছে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ পর্যন্ত হয়েছে।

জাতিসংঘের দেওয়া তথ্য মতে, চলমান সহিংসতায় ২৩ লাখ গাজাবাসীর মধ্যে ১৫ লাখই বাস্তুচ্যুত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com