শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আবারও  বাসে পেট্রোল বোমা! চালক দগ্ধ

আবারও  বাসে পেট্রোল বোমা! চালক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া এলাকায় অছিম পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে সবুজ (৩০) নামে এক চালক দগ্ধ হয়েছেন। একই ঘটনায় সেই বাসের হেল্পারও আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য পৃথক দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) ভোরে মেরাদিয়া এলাকার বাশপট্টি এলাকায় বাসটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে থাকা রমজান পরিবহনের চালক সবুজ দগ্ধ হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, ভোরে সবুজ নামে এক চালককে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। তিনি মেরাদিয়া এলাকায় পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, পেট্রোল বোমার আগুনের প্রথম দগ্ধ হন সবুজ। এছাড়া আহত হয়েছেন সেই বাসের চালক ও হেলপার। তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবুজের শরীরের ২৮ শতাংশ পুড়ে যাওয়ার সাথে শ্বাসনালীও পুড়ে গেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

এদিকে তার স্ত্রী জানিয়েছে, সবুজের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোদাড়িয়া গ্রামে। তারা রাজধানীর বাড্ডা এলাকায় থাকেন।

আজ ভোরে তার স্বামী অছিম পরিবহনের বাসে ডিউটি করার জন্য মেরাদিয়া যাচ্ছিলেন। সেখানে রমজান পরিবহনের বাসটি রাখা ছিল। যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com