মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢাকাবাসীকে অবরোধ পালনে বাধ্য করা যাবে না- বিপ্লব কুমার

ঢাকাবাসীকে অবরোধ পালনে বাধ্য করা যাবে না- বিপ্লব কুমার

নিজস্ব প্রতিবেদক

ঢাকাবাসীকে অবরোধ পালনে বাধ্য করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, ‘অবরোধ করার যেমন অধিকার রয়েছে, অবরোধ না করারও অধিকার রয়েছে। কাজেই ঢাকাবাসী কেউ যদি অবরোধ না করে, তাকে অবরোধ পালন করতে বাধ্য করা যাবে না। যদি কেউ বাধ্য করতে আসে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।’

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

বিপ্লব কুমার বলেন, ‘রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে। তবে অবরোধকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা করতে না পারে। আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকাবাসী নিরাপদে ও স্বাচ্ছন্দে চলাফেরা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘অবরোধের নামে কেউ বাসে আগুন ধরিয়ে দিলে, যাত্রীবেশে কোনো বাসে উঠে পেছনে বসে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাস থেকে নেমে যাওয়া সুস্পষ্ট ফৌজদারি অপরাধ। গত তিনদিন ধরে যেই অবরোধ দেখলাম সেটিতে অনেকগুলো গাড়িকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ অপচয় করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। দেশের অর্থনীতির ক্ষতি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘নাগরিক সমাজের দায়িত্ব রয়েছে, পুলিশেরও দায়িত্ব রয়েছে। পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে। আমরা নাগরিকদের আহ্বান জানাই, নাশকতাকারীকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। কারণ নাশকতাকারীরা দেশের শত্রু।’

বিপ্লব কুমার আরও বলেন, ‘সব নাগরিকের নাগরিক দায়িত্ব রয়েছে। কারণ দেশ সবার আগে। কাজেই আগামীকাল ও পরশু যেই অবরোধ কর্মসূচি সেটিকে কেউ যেন নাশকতায় রূপান্তর করতে না পারে। কেউ যেন ঢাকাবাসীর স্বাভাবিক চলাচল রুদ্ধ করতে না পারে, নাগরিক জীবনকে দুর্বিষহ করতে না পারে। আগুনে পুড়িয়ে কেউ যেন কাউকে হত্যা করতে না পারে। সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। নগরবাসীকে আহ্বান জানাবো আপনারাও নাশকতাকারীকে পুলিশে ধরিয়ে দেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com