বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

স্টাফ রিপোর্টার-

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস যাদের জিম্মি করেছে- তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি এ ধরনের পদক্ষেপে রাজি হবেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মানবিক বিরতির কথা পুনরায় ব্যক্ত করার পরেই নেতানিয়াহু এমন মন্তব্য করেছেন।

নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া হবে না- এমন সাময়িক যুদ্ধবিরতি ইসরায়েল প্রত্যাখ্যান করে।

গাজা থেকে গত ৭ অক্টোবর ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। তাদের দাবি, তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে সেখানে তাণ্ডব চালিয়েছে হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে অন্তত এক হাজার ৩০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com