শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইসরায়েল-হামাস যুদ্ধের ‘বিরতি’ চাইলেন বাইডেন

ইসরায়েল-হামাস যুদ্ধের ‘বিরতি’ চাইলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ডেস্ক রিপোর্ট – 

জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে লড়াইয়ের বিরতি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিনেসোটায় নির্বাচনী প্রচারণার এক নারীর যুদ্ধবিরতির আহ্বানে মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন।

বাইডেন বলেছেন, ‘আমার মনে হয় আমাদের একটি বিরতি দরকার। একটি বিরতির মানে হলো জিম্মিদের মুক্তির জন্য সময় দেওয়া।’ পরবর্তী সময়ে হোয়াইট হাইজের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, প্রেসিডেন্ট মানবিক সহায়তা ও ২৪০ জন জিম্মির ব্যাপারে কথা বলেছেন।

চলতি মাসের গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। হামাসের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে তারা গাজায় পাঁচ হাজার রকেটে ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালিয়েছে। এতে এখন পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। হামাসের হামলার পরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল বাহিনী।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com