শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মুগদায় বাসে আগুন, একজন আটক

মুগদায় বাসে আগুন, একজন আটক

রাজধানীর মুগদা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রাজধানীর মুগদা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মুগদা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে মুগদা মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় মিডলাইন পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, ‘মুগদা মেডিক্যাল কলেজের সামনের মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।’

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, ‘রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রীবেশে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম মনিরুজ্জামান। আল-আমিন সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করে।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আল-আমিন। সেসহ দুই জন ওই বাসে যাত্রীবেশে উঠেছিলেন। বাসে উঠে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয় তারা। ঘটনার পরপরই তার অপরসঙ্গী পালিয়ে যায়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com