সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজনৈতিক নয়, এটা অধিকার আদায়ের আন্দোলন- র‍্যাবকে শ্রমিকরা

রাজনৈতিক নয়, এটা অধিকার আদায়ের আন্দোলন- র‍্যাবকে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় চলা পোশাক শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১ নভেম্বর) দুপুর পৌণে ২টার দিকে র‍্যাব-৪ এর অধিনায়কের নেতৃত্বে কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

শ্রমিকরা র‍্যাবের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছেন, আমাদের দাবি অধিকার আদায়ের। আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী না। গত পাঁচ বছর ধরে বেতন বাড়ে না তাই বেতন বাড়ানোর দাবিতে আমরা আন্দোলন করছি। কোনো রাজনৈতিক দল আমাদের দেখে না।

র‍্যাবের কর্মকর্তাদের সামনে নিজেদের দাবির বিষয়ে শ্রমিকরা বলেন, গত কয়েক দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে কারখানার সামনে আন্দোলন করছিলাম। গতকাল স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা আমাদের ওপর হামলা চালায়।

বেতন বাড়ানোর দাবি করা কি অন্যায়? অথচ তারা আমাদের ওপর গুলি করলো, নির্যাতন করলো। কেউ এই বিষয় নিয়ে কথা বলছে না। আমরাই শুধু মার খেলাম। মালিক পক্ষ তো আসলো না। মারও খেলো না। তারাই আমাদের আন্দোলন থামাতে এই হামলা করিয়েছে। এ সময় শ্রমিকরা রাজনৈতিক নেতাদের হামলায় দুজন শ্রমিক নিহতের কথা র‍্যাবকে জানায়। র‍্যাব তাদের সকল অভিযোগের তদন্তের আশ্বাস দিয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলা শেষে র‍্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বলেন, শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে আমরা শুনেছি। তারা বেশ কিছু অভিযোগ করেছেন। আমরা তাদের ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্তের কথা বলেছি। এটা যদি সত্যি হয়ে থাকে অবশ্যই তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

শ্রমিক নিহতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমরা এখন জানলাম। শ্রমিকরা বলছে, তাদের দুজন ভাই মারা গেছে। দু একটা ছবি তারা দেখিয়েছে। কিন্তু মারা গেছে এমন কোনো তথ্য তারা দেখাতে পারে নি। সত্যতা যাচাইয়ের বিষয় আছে। আসলে এ ধরনের পরিস্থিতিতে নানা ধরনের গুজব ছড়ায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। কারা হামলা করছে সে বিষয় তথ্য সংগ্রহ করতে হবে। তারপর আমরা বলতে পারবো। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব-৪ এর অধিনায়ক বলেছেন, শ্রমিকরা কোনো সহিংসতা করবে না। তাদের দাবির অগ্রগতি দেখলে তারা আন্দোলন থেকে সরে যাওয়ার আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com