সোমবার, ২২ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আবারও পুরোপুরি বিচ্ছিন্ন গাজার ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ

আবারও পুরোপুরি বিচ্ছিন্ন গাজার ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ

পুরোপুরি বন্ধ করা হয়েছে গাজার মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ।
পুরোপুরি বন্ধ করা হয়েছে গাজার মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ।

ডেস্ক রিপোর্ট –
আবারও পুরোপুরি বন্ধ করা হয়েছে গাজার মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ। গাজা উপত্যকায় ইন্টারনেট ও মোবাইল ফোন নেটওয়ার্কের আন্তর্জাতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি (প্যালটেল)। আজ বুধবার প্যালটেল এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে প্যালটেল ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি ওই পোস্টে লিখে, ‘আমাদের প্রিয় দেশবাসীর প্রতি: আমরা আন্তরিকভাবে দুঃখিত যে—গাজা উপত্যকার যোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।’

এর আগেও একবার গাজার বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ২৯ অক্টোবর গাজায় আবারও চালু হয় ইন্টারনেট ও ফোনের সংযোগ। অবরুদ্ধ ফিলিস্তিন অঞ্চলে ইন্টারনেট ও ফোনের সংযোগ ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে সেখানে যোগাযোগসেবা দেওয়া প্রতিষ্ঠান প্যালটেল।

অঞ্চলটির ইন্টারনেট, বিদ্যুৎ ও ফোনের সংযোগ বন্ধ করে দেয় ইসরায়েল। ফলে যোগাযোগ বিচ্ছিন্নতার পাশাপাশি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে গাজা। এই অবস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছিল, অঞ্চলটিতে ইসরায়েল যে যুদ্ধাপরাধ চালাচ্ছে, তার প্রমাণ লোপাট ও নষ্ট করা এবং আড়াল করার সুযোগ তৈরি হয়েছে এই ইন্টারনেট, ফোন সংযোগ ও বিদ্যুৎহীনতার কারণে।

এদিকে, গাজার ইন্টারনেটহীন পরিস্থিতিতে সহায়তার জন্য এগিয়ে এসেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স। গতকাল শনিবার টেসলা, স্পেসএক্স ও এক্সের (সাবেক টুইটার) মতো প্রতিষ্ঠানের মালিক ইলন মাস্ক গাজায় আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সরবরাহের ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক টুইটে এই ঘোষণা দেন।

টুইটে ইলন মাস্ক লেখেন, ‘গাজায় কর্মরত আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোকে ইন্টারনেট সংযোগের সুবিধা দেবে স্টার লিংক।’ এই টুইটের ঘণ্টাখানেক পর তিনি আরও লেখেন, ‘আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক স্বীকৃত সহায়তা গোষ্ঠীগুলোকে সহযোগিতা দেব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com