বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টেকনিক্যালে মিরপুরের আমীরসহ জামায়াতের পাঁচ নেতা-কর্মী আটক

টেকনিক্যালে মিরপুরের আমীরসহ জামায়াতের পাঁচ নেতা-কর্মী আটক

রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল এলাকায় অবরোধ সমর্থনে নামা জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল এলাকায় অবরোধ সমর্থনে নামা জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার-              

রাজধানীর দারুসসালাম থানাধীন টেকনিক্যাল এলাকায় অবরোধ সমর্থনে নামা জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(৩১ অক্টোবর) সকালে অবরোধ কর্মসূচি চলাকালে তাদের আটক করে দারুসসালাম থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জামায়াতে ইসলামীর মিরপুর অঞ্চলের আমির আবদুল মান্নান ভুঁইয়া, কর্মী ইমাম হাসান, শাহাদাত হোসাইন ও আসলাম উদ্দিন, আরেকজনের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির দারুস সালাম জোনের সহকারি পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল টেকনিক্যাল মোড় এলাকায় একটি পেট্রোল পাম্পে নাশকতা হতে পারে। ওই ত ভিত্তিতে সারারাত সেখানে দারুস সালাম থানা পুলিশের একটি টিম অবস্থান করে।

সকালে অবরোধ কর্মসূচি শুরু পরপরই টেকনিক্যাল মোড়ে নাশকতার উদ্দ্যেশ্যে ১০/১৫ জনের একটি দল টেকনিক্যাল এলাকায় জড়ো হলে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচ জামায়াতে ইসলামীর নেতাকর্মীকে আটক করে। তাদের মধ্যে মিরপুর অঞ্চলের জামায়াত আমির আব্দুল মান্নান ভুইয়াও রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com