শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সহিংসতার জন্য সরকারকে দায়ী করে বিদেশি দূতাবাসগুলোতে বিএনপির চিঠি

সহিংসতার জন্য সরকারকে দায়ী করে বিদেশি দূতাবাসগুলোতে বিএনপির চিঠি

ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি।
ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি।

স্টাফ রিপোর্টার-              

গত ২৮ অক্টোবর নয়াপল্টনের শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করে সরকার সহিংসতা সৃষ্টি করেছে, এমন অভিযোগ করে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। পররাষ্ট্রমন্ত্রীর কূটনৈতিক ব্রিফিংয়ের আগেই এ চিঠি পৌঁছানো হয় দূতাবাসগুলোতে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিদেশি দূতাবাসে পাঠানো বিএনপির চিঠিতে বলা হয়েছে, পুলিশের হামলায় ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেছে। পুলিশের হামলায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের একজন কর্মী নিহত এবং বিপুলসংখ্যক নেতাকর্মী আহত হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে দলটি।

চিঠিতে বিএনপি আরও বলেছে, তাদের মহাসমাবেশে পুলিশের মদদে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে। শীর্ষ নেতাদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ। সারাদেশেও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একইভাবে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com