ডেস্ক রিপোর্ট-
পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)’র যৌথ আয়োজনে National Seminar on Adolescent and Youth Friendly Sexual and Reproductive Health (AYSRH) Climate Change, Gender Inequality and Beyond. শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দি ডেইলি ষ্টার ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ সার্ভিস) এবং লাইন ডিরেক্টর (এমসি-আরএএইচ) ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোঃ রফিকুল ইসলাম সেলিম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (এ এন্ড আরএইচ) ডাঃ মোঃ মনজুর হোসেন এবং ইউএসএআইডি সুখী জীবন প্রকল্পের টেকনিক্যাল এডভাইজার ডাঃ শারমিন সুলতানা।
সেমিনারটি সঞ্চালনা করেন ইএসডিও‘র নির্বাহী পরিচালক ডঃ মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিষ্টোন ফেলো, এনডিসি।
এসময় বিশিষ্ট অতিথিগনের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, জামালপুর ডাঃ প্রনয় কান্তি দাস, পরিবার পরিকল্পনা, জামালপুরের উপ পরিচালক, মোঃ মাজহারুল হক চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের, ইকো পাঠশালা এন্ড কলেজ ও পরিচালক প্রশাসন অধ্যক্ষ ডঃ সেলিমা আখতার, কেয়ার বাংলাদেশের পরিচালক (স্বাস্থ্য ও পুষ্টি) ডাঃ ইখতিয়ারউদ্দিন, ও ইএসডিও ইয়ুথ এনগেজমেন্ট ভলান্টিয়ার শ্বাশত জামান ।
সেমিনারে সুখী জীবন প্রকল্প এলাকা থেকে উপস্থিত কিশোর- কিশোরী, ইমাম, নিকাহ্ রেজিষ্টার, শিক্ষক, ইউপি সদস্য ও স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিগন দূর্গম এলাকা হওয়া সত্বেও কিভাবে সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার চ্যালেন্জগুলো মোকাবিলা করে একটি সফলতার উদাহরণ সৃষ্টি করেছেন তার উপস্থাপনা ও গল্প তুলে ধরেন। জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও তা মোকাবিলা করে কিভাবে প্রজনন স্বাস্থ্যর সুরক্ষা করা সম্ভব তা নিয়ে আলোচনা হয়। সেমিনারে সকলের প্রানবন্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ডঃ সেলিমা আখতার।
Leave a Reply