বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নিহত কনস্টেবল আমিরুল ইসলামের জানাজা সম্পন্ন

নিহত কনস্টেবল আমিরুল ইসলামের জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট –

বিএনপি কর্মীদের নৃশংস হামলায় দায়িত্বরত অবস্থায় নিহত কনস্টেবল মোঃ আমিরুল ইসলামের জানাজা আজ রোববার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। তিনি ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন-৩ এ কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অতিরিক্ত আইজিপিগন, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মরহুমের সহকর্মীগণ এবং আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একটি সুসজ্জিত পুলিশ দল  মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

মরহুমের মরদেহ পুলিশ এস্কটসহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারী গ্রামে পাঠানো হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

আইজিপির শোক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিহত কনস্টেবল মোঃ আমিরুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে আইজিপি বলেন, মরহুম কনস্টেবল মোঃ আমিরুল ইসলাম একজন প্রকৃত দেশপ্রেমিক, পেশাদার, কর্তব্যবিনষ্ঠ ও সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন।

আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com