শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইসরায়েল সবাইকে ‘পদক্ষেপ নিতে বাধ্য করছে’ : ইরান  

ইসরায়েল সবাইকে ‘পদক্ষেপ নিতে বাধ্য করছে’ : ইরান  

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ডেস্ক  রিপোর্ট –

 

অবরুদ্ধ গাজায় নিপীড়ন চালিয়ে ইসরায়েল সবাইকে পদক্ষেপ নিতে বাধ্য করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েল তাদের সীমা অতিক্রম করেছে। এতে সবাই পদক্ষেপ নিতে বাধ্য হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

 

আজ রবিবার এক্স-এ দেওয়া এক পোস্টে রাইসি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের কিছু করতে মানা করে, কিন্তু ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে যায়।প্রতিরোধী গোষ্ঠীগুলোকে তারা এমন বার্তা দেওয়ার জবাবও পেয়েছে।

 

প্রতিরোধী গোষ্ঠী বা এক্সিস অব রেসিস্ট্যান্স বলতে মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বুঝিয়েছেন রাইসি। যুক্তরাষ্ট্র সংঘাত থেকে এই গোষ্ঠীগুলোকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছে।

 

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। এখন পর্যন্ত দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছেছ ৬ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক। গাজায় ইসরায়েলের অনবরত বিমান হামলায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com