বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
৪ দেশের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি

৪ দেশের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি

৪ দেশের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি
৪ দেশের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি

ডেস্ক রিপোর্ট –

 

বাংলাদেশে সফররত ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও নেপালের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

 

 

বৈঠকে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এস ওয়াই কোরাইশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফুয়াদ তৌফিক, শ্রীলংকার নির্বাচন কমিশনের চেয়ারম্যান আরএমএএল রথনায়েক, নেপালের নির্বাচন কমিশনার সাগুন শামসের জে বি রানা এবং নেপালের সাবেক নির্বাচন কমিশনার মিসেস ইলা শারমা উপস্থিত রয়েছেন।

 

আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেত্বতে চার নির্বাচন কমিশনারসহ ইলেকশন মনিটরিং ফোরামের প্রতিনিধিদল উপস্থিত রয়েছেন।

 

ইলেকশন মনিটরিং ফোরামের প্রতিনিধিদলে রয়েছেন-ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, পরিচালক অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, পরিচালক এবং ইলেকশন মনিটরিং ফোরামের আন্তর্জাতিক বিভাগের সমন্বয়কারী জাহানারা ফারুক মলি।

 

বৈঠকের বিষয়ে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘বৈঠকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর নির্বাচনের অভিজ্ঞতা ও আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।’

 

উল্লেখ্য, ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে এই চার দেশের নির্বাচন কর্মকর্তারা ঢাকা এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com