বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শারীরিক ভাবে সুস্থ আছি:মাশরাফি

শারীরিক ভাবে সুস্থ আছি:মাশরাফি

নয়দিন আগে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। আক্রান্ত হবার পর থেকে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাঝে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছিলো, মাশরাফির শারীরিক অবস্থার অবনতি, তাই হাসপাতালে ভর্তি হবেন তিনি। কিন্তু হাসপাতালে রুম পাচ্ছেন না মাশরাফি।এরপর ভক্তদের চিন্তামুক্ত করেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল পেইজে একটি বার্তা দেন তিনি।

সেখানে ম্যাশ লিখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের খবরে আপনারা বিচলিত হবেন না।সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায়ক হোন।’

নতুন করে আবারও মাশরাফিকে ভুল প্রচারনা করছে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, মাশরাফির করোনা নেগেটিভ। ভুল প্রচারনায় এবারও নিজের বর্তমান অবস্থার কথা তুলে ধরলেন মাশরাফি। আজ বিকেলে ফেসবুকে, তিনি লিখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি।

১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে।মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য ও দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com