শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
‘রামায়ণ’-এ হনুমান হচ্ছেন সানি দেওল, পারিশ্রমিক হেঁকেছেন ৪৫ কোটি রুপি

‘রামায়ণ’-এ হনুমান হচ্ছেন সানি দেওল, পারিশ্রমিক হেঁকেছেন ৪৫ কোটি রুপি

অভিনেতা সানি দেওল।
অভিনেতা সানি দেওল।

ডেস্ক রিপোর্ট –

‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পৌরাণিক কাহিনিটি নিয়ে নতুন করে আগ্রহী পরিচালক নীতেশ তিওয়ারি। রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় রাম-সীতা-রাবণের খোঁজ পেলেও তিওয়ারি বিপদে পড়েছিলেন হনুমান নিয়ে।

অনেক অভিনেতার নাম এলেও কাউকে গুরুত্বপূর্ণ এই চরিত্রের জন্য উপযুক্ত মনে হচ্ছিল না এই নির্মাতার। দীর্ঘ সময় ধরে তাঁর টিম চালিয়েছে খোঁজাখুঁজি। অবশেষে সে সমস্যা মেটানোর সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নীতেশের রামায়ণে ‘হনুমান’ হচ্ছেন ‘গদর’ অভিনেতা সানি দেওল। তবে সে জন্য চওড়া পারিশ্রমিক হাঁকাচ্ছেন তিনি। এই চরিত্রের জন্য সানি চাইছেন ৪৫ কোটি রুপি। যদিও এখনো চুক্তি হয়নি, চলছে দর-কষাকষি।

তবে পর্দায় ‘হনুমান’ হয়ে উঠতে নিজেকে তৈরি করতে শুরু করেছেন সানি দেওল। ৬৫ বছর বয়সী এই অভিনেতা হনুমানের চরিত্র ফুটিয়ে তুলতে ইতিমধ্যেই ট্রেইনারের সহযোগিতায় শুরু করেছেন শরীর চর্চা।

উল্লেখ্য, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। আর ‘রাবণ’ হবেন ‘কেজিএফ’ তারকা যশ। এই চরিত্রের জন্য অভিনেতা পারিশ্রমিক চেয়েছেন ১৫০ কোটি রুপির বেশি।

‘গদর-২’ সিনেমা দিয়ে বক্স অফিসে দাপট দেখিয়েছেন সানি দেওল। আগামীতে তাকে দেখা যাবে ‘লাহোর ১৯৪৭’ নামের একটি চলচ্চিত্রে। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করবেন বলিউড অভিনেতা আমির খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com