বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খালেদা জিয়ার অপারেশন হবে কি? না সিদ্ধান্ত আজ

খালেদা জিয়ার অপারেশন হবে কি? না সিদ্ধান্ত আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ তিন চিকিৎসক বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে। এদিন তারা বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তার অপারেশনও হতে পারে।

বুধবার (২৫ অক্টোবর) দিনগত রাতে বিএনপির একটি সূত্র গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার ফের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারা এবং চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এদিন অপারেশন হতে পারে খালেদা জিয়ার।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত ১০টার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ তিন চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে আসেন। এসময় তাদের মধ্যে দুইজন চিকিৎসক ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে খোঁজখবর নেন। এছাড়া তারা বিএনপি চেয়ারপারসনের কিডনি ও লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যা সম্পর্কে মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন।

এর আগে বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকায় পৌঁছায় এ বিশেষজ্ঞ চিকিৎসকদল। প্রথমে তারা রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে অবস্থান করেন। সেখান থেকে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।

যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা হলেন- ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তারা তিনজনই বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের চিকিৎসক।

এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিকাল বিশেষজ্ঞ। এছাড়া সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলট একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com