মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কোন দলকেই এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি – ডিএমপি কমিশনার

কোন দলকেই এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি – ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার-

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ২৮ অক্টোবর সমাবেশের জন্য আবেদন করেছে রাজনৈতিক দলগুলো। জনসাধারণের জানমালের ঝুঁকি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে অনুমতি দেয়ার চেষ্টা করা হবে।

আগামী ২৮ অক্টোবর বিএনপি রাজধানীর নয়াপল্টনে, আওয়ামী লীগ গুলিস্তানে ও বাংলাদেশ জামায়াত ইসলামী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে।

রাজনৈতিক দলগুলোর সমাবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেন, ঢাকা দুই কোটি জনসংখ্যার নগরী। আমাদের কাছে যে আবেদন এসেছে তার প্রতিটি রাজপথকেন্দ্রিক। রাজপথকেন্দ্রিক জনসভা হলে জনগণের চলাচল বিঘ্নিত হয়। আমাদের সব সময় চেষ্টা থাকে নগরীর জনসাধারণের শান্তি ও স্বস্তি অক্ষুণ্ণ রেখে বাকি কাজগুলো যেন আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কিছু বিচার বিশ্লেষণ রয়েছে। ঝুঁকি ও নিরাপত্তা বিশ্লেষণ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট থানার ওসি-এসি-ডিসিরা বাস্তবতা পরীক্ষা করে আমাদের কাছে রিপোর্ট এলে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে, অনুমতি দেওয়া হবে কি না।

ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক দল সমাবেশ করতে পারবে এবং সব সময় সমাবেশ করে থাকে। বাংলাদেশ গনতান্ত্রিক দেশ, সবারই কথা বলার সুযোগ আছে। আমরা জনগণের নিরাপত্তা সব সময় বড় করে দেখি। জনগণের যে নিরাপত্তা, সেটি অক্ষুণ্ণ রেখে আমাদের ফোর্স ম্যানেজমেন্টের ব্যবস্থা রেখে, যাদের সমাবেশ তাদের বিষয়টিও মাথায় রেখে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে।

তিনি বলেন, পুলিশের চেকপোস্ট স্বাভাবিক কার্যক্রম। কেউ যেন অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সেজন্য আমাদের নিয়মিত চেকপোস্ট হয়। যেকোনো সমাবেশেই সিকিউরিটি থ্রেট চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। থ্রেট অ্যাসেসমেন্ট পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা করে থাকি৷ আগামী সমাবেশেও থ্রেট অ্যানালাইসিস করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেকোনো ধরনের নৈরাজ্যকে প্রতিহত করা হবে।

কোনো রাজনৈতিক দল নিয়ম ভঙ্গ করবে না বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com