শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা পদের আপগ্রেডেশন, পদনাম পরিবর্তনের দাবিতে আল্টিমেটাম

সচিবালয়ের প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা পদের আপগ্রেডেশন, পদনাম পরিবর্তনের দাবিতে আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তারা (পিও) বেতন স্কেল দশম গ্রেডকে নবম গ্রেডে উন্নীতকরন, পদনাম পরিবর্তনসহ ৯ দফা দাবি পূরণে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। রবিবার দুপুর ১২ টার দিকে তারা এ আল্টিমেটাম দেন। আগামীকাল মঙ্গলবার ১২ টায় তাদের আল্টিমেটামের সময় শেষ হবে।

এর আগে দাবি বাস্তবায়নে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সই করা স্মারকলিপিতে ৯ দফা বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরীকে স্মারকলিপিও দিয়েছেন তারা। এছাড়াও দাবি বাস্তবায়নে জনপ্রসাসন, অর্থ মন্ত্রণালয়সহ বেশ কিছু মন্ত্রণালয়ের সাথে তারা বৈঠকও করেছেন।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, সচিবালয়ে কর্মরত ১০ম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদের পদনাম উপসহকারি সচিব বা সাচিবিক কর্মকর্তা কিংবা সেক্রেটারিয়াল অফিসার করার দাবি তাঁদের। এও/পিওদের গ্রেডকে ৯ম গ্রেডে উন্নীত করার দাবী দীর্ঘদিন ধরে তারা জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এ নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে কর্মকর্তা-কর্মচারীরা। ক্যাডার বহির্ভূতদের জন্য সহকারী সচিব কিংবা সিনিয়র সহকারী সচিবের ১৯৮টি, উপসচিবের ৬৮টি এবং যুগ্মসচিবের ২৫টি পদ সংরক্ষণের দাবি জানানো হয়েছে। সচিবালয় নিয়োগবিধির আওতায় কর্মরত ১৩-১৬তম গ্রেডভুক্ত পদসমূহের বিদ্যমান একাধিক পদনাম পরিবর্তন করে ওই পদে কর্মরতদের সমন্বিত জ্যেষ্ঠতার ভিত্তিতে শতকরা ৫০ শতাংশ পদকে ১০ম গ্রেডভুক্ত সহকারি সাচিবিক কর্মকর্তা কিংবা এসিস্ট্যান্ট সেক্রেটারিয়াল অফিসার পদে উন্নীতকরণ এবং অবশিষ্ট ৫০ শতাংশ পদ ১৩তম গ্রেডভুক্ত সাচিবিক সহকারি সেক্রেটারিয়াল এসিস্ট্যান্ট নামকরণ করা; অফিস সহায়ক পদের নাম পরিবর্তন করে সাচিবিক সহায়ক নামকরণ এবং বেতন স্কেল ২০তম গ্রেড থেকে ১৮তম গ্রেডে উন্নীত করা; সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০০ টাকা তথ্যপ্রযুক্তি ভাতা চালু করা; ব্যাংকিং ব্যবস্থাপনার মাধ্যমে চালুকৃত গৃহনির্মাণ ঋণের মাসিক কিস্তি হিসেবে শুধুমাত্র বাড়িভাড়া ভাতার সমপরিমাণ অর্থ কর্তন এবং অবশিষ্ট অর্থ পেনশন থেকে সমন্বয় করার ব্যবস্থা চালু করার; টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহাল করা; যেসকল গ্রেডের কর্মচারীদের যাতায়াত ভাতা কিংবা যাতায়াত সুবিধা নেই, সেসকল পদের কর্মচারীদের জন্য যাতায়াত ভাতা/সুবিধা নিশ্চিত করা এবং সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের মূলবেতনের শতকরা ৩০ শতাংশ সচিবালয় ভাতা চালু করার প্রস্তাব করেছেন তারা।

৪৮ ঘন্টার আল্টিমেটামের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি দীর্ঘদিনের। দীর্ঘদিনেও দাবি পূরণ না হওয়ায় আমরা নিদারুণ কষ্টে আছি। আমাদের যোক্তিক দাবি আদায়ে আমরা কর্তৃপক্ষকে আমরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। আমরা চাই সুবিবেচকের মতো ৪৮ ঘন্টার মধ্যে তারা আমাদের নায্য দাবিগুলো মেনে নিবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী বলেন, আমি তাদের স্মারকলিপি ও দাবি দাওয়ার বিষয়গুলো জেনেছি। তাদের সাথে বসে কথাও বলেছি। তাদের দাবিগুলো যেন পূরণ হয়, সে বিষয়ে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। আশা করছি দ্রুতই তাদের দাবিগুলো পূরণ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com