মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খালের আধুনিকায়নে ডিএনসিসির সঙ্গে কাজ করবে নৌবাহিনী

খালের আধুনিকায়নে ডিএনসিসির সঙ্গে কাজ করবে নৌবাহিনী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

ডেস্ক রিপোর্ট-

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসি মেয়রের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিএনসিসির আওতাধীন খালগুলোর আধুনিকায়নে ডিএনসিসি ও নৌবাহিনী একসঙ্গে কাজ করার বিষয়ে ডিএনসিসি মেয়র এবং নৌবাহিনীপ্রধান একমত পোষণ করেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা শহরকে বাঁচাতে হলে খালগুলোকে রক্ষা করতে হবে। ওয়াসা থেকে বুঝে পাওয়ার পরে আমরা খালগুলো অবৈধ দখলমুক্ত করে খনন ও পরিষ্কার কার্যক্রম চালাচ্ছি। শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো অপরিহার্য। খালে পানির প্রবাহ নিশ্চিত করে নৌযান চলাচলের ব্যবস্থা করলে যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। আমি আশা করছি, এক্ষেত্রে ডিএনসিসির সঙ্গে নৌবাহিনী যৌথভাবে কাজ করলে খালগুলোর আধুনিকায়ন করে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।’

এসময় ডিএনসিসি মেয়র নৌবাহিনীপ্রধানকে খালের আধুনিকায়ন ও খালের পাড়ে পরিকল্পিত সবুজায়নের জন্য কারিগরি সহায়তার আহ্বান জানালে তিনি একমত পোষণ করে খালগুলোকে দৃষ্টিনন্দন ও একটি বাসযোগ্য ঢাকা গড়তে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাহ-উল-আজিম, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এসএম শরিফ-উল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com