শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস ৩১ মসজিদ

ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংস ৩১ মসজিদ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত বিমান হামলায় ৩১টি মসজিদ ধসে পড়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত বিমান হামলায় ৩১টি মসজিদ ধসে পড়েছে।

ডেস্ক রিপোর্ট-

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত বিমান হামলায় ৩১টি মসজিদ ধসে পড়েছে। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

মন্ত্রণালয় জানায় ৭ অক্টোবর থেকে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে ২৬ টি মসজিদ ধসে পড়ার খবর জানা গিয়েছিল। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ। এই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি গির্জাও।

অনবরত বিমান হামলার পাশাপাশি সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরায়েল। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। তীব্র পানির সংকটে হাহাকার করছে গাজাবাসী। নেই বিদ্যুৎ ও জ্বালানিও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com