বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কাবিখার গম জব্দ: কালীগঞ্জের দুই ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে র‌্যাবের মামলা

কাবিখার গম জব্দ: কালীগঞ্জের দুই ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে র‌্যাবের মামলা

গাজীপুরে সরকারি ১৭ টন গম জব্দ এবং দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শনিবার (২৭ জুন) রাতে বাসন থানায় র‌্যাব-১-এর সদস্য ডিএডি মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলার চার আসামির মধ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউপির ২ নম্বর সদস্য দেলোয়ার হোসেন এবং মোক্তারপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফজ্জল হোসেন রয়েছেন।

ট্রাক থেকে ৩৪০ বস্তা সরকারি গম জব্দের কথা স্বীকার করে বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন বাসন থানার ভাওয়াল কলেজ সংলগ্ন নুর ইসলাম সরকারের বাড়ির ভাড়াটিয়া শফিকুল ইসলাম ওরফে লিটন (৪০) এবং টাঙ্গাইল ভূয়াপুরের চর কয়ড়া গ্রামের আ. রহিমের ছেলে হাফিজুর রহমান (১৮)। প্রথম জন গাড়ির চালক এবং অপরজন তার সহকারী।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় র‌্যাবের নিয়মিত চেক পোস্ট ডিউটি চলছিল।  এ সময় গোপন খবর আসে কালীগঞ্জ খাদ্য গুদাম থেকে ‘কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি’র গম কালোবাজারে বিক্রির জন্য এক ট্রাকে করে টাঙ্গাইলে পাঠাচ্ছে অসাধুরা।

এ সময় র‌্যাব-১ মহানগরীর নাওজোর বাইপাস মোড়ে মেসার্স আউসি ফিলিং স্টেশনের সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।  ট্রাকের ৩৪০ বস্তায় ১৭ টন সরকারি গম জব্দ করা হয়। ট্রাকে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com