শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব নিল এমআরটি পুলিশ

মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্ব নিল এমআরটি পুলিশ

মেট্রোরেল।
মেট্রোরেল।

ডেস্ক রিপোর্ট-

মেট্রোরেলের নিরাপত্তায় কাজ শুরু করেছে এমআরটি পুলিশ। আজ শনিবার থেকে পুরোদমে পুলিশের এই বিশেষ ইউনিট মেট্রোরেলের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এমআরটি পুলিশ বর্তমানে ছয়টি স্টেশনে নিরাপত্তায় কাজ করছে। আগামীকাল রোববার আরও তিনটি স্টেশনের দায়িত্ব নেবে এমআরটি পুলিশ।

আজ এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বেলা সোয়া ১১টায় আগারগাঁও স্টেশন পরিদর্শন শেষে মেট্রোরেলযোগে তিনি উত্তরা স্টেশনে যান।

চলতি বছরের ২৪ মে মেট্রোরেলের (মাস র‍্যাপিড ট্রানজিট-এমআরটি) নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রোরেল পুলিশ গঠনের অনুমোদন দেয় সরকার। পুলিশের একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে ২৩১ জনবল নিয়ে চালু হয় এমআরটি পুলিশ।

এমআরটি পুলিশ গঠনের সময় ১ জন ডিআইজি, ১ জন পুলিশ সুপার (এসপি), ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৮ জন পুলিশ পরিদর্শক, ৬ জন উপপরিদর্শক (এসআই), ৪১ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ৫ জন নায়েক, ১৬৩ জন কনস্টেবল, ২ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী ১ জন, ১ জন হিসাবরক্ষক ও ১ জন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া মেট্রোরেল পুলিশ ১০টি মোটরসাইকেল, ৪টি পিকআপ ও ১টি জিপ বরাদ্দ পায়।

উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে এমআরটি পুলিশের কার্যালয় ঠিক করা হয়েছে। তবে এমআরটি পুলিশের কার্যক্রম এখনো পুলিশ সদর দপ্তরে চলছে।

সম্প্রতি বিশেষায়িত এমআরটি পুলিশে আরও ২০০ জনবল যুক্ত হয়েছে। এ নিয়ে একজন উপমহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এমআরটি পুলিশে জনবল এখন ৪৩১। এই জনবল দিয়ে আজ থেকে মেট্রোরেলের নিরাপত্তার পুরো দায়িত্ব পালন শুরু করবে তারা।

আনসার সদস্যসহ ডিএমপির ৩৫০ জন সদস্য এত দিন এমআরটির সঙ্গে নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আসছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com