সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ক্ষমতায় যেতে ভাসুরের প্রয়োজন নেই

ক্ষমতায় যেতে ভাসুরের প্রয়োজন নেই

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

ডেস্ক রিপোর্ট-

আওয়ামী লীগের শক্তি ও বুদ্ধি দুটোই আছে বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের ভাসুরের প্রয়োজন নেই। ভাসুরদের দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। বিএনপি যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশের ওপর নির্ভরশীল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

নূর মোহাম্মদ বলেন, ভাসুররা চটে যাবে সেই ভয়ে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে দখলদার ইসরায়েলিদের সমালোচনা করা থেকে বিরত আছে বিএনপি। আওয়ামী লীগ শান্তির দল, আলো ও ভালোর দল। আওয়ামী লীগের পাশে থাকুন পুনরায় নৌকাকে বিজয়ী করুন।

সমাবেশে পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি জাফরুল ভূঞার সভাপতিত্বে এ সময় আরও ছিলেন- জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, পাকুন্দিয়ার পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদ সদস্য ভিপি শফিকুল ইসলাম, নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেন উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা আওয়ামী লীগ সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com