শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হামাস-রাশিয়া একই রকম: বাইডেন

হামাস-রাশিয়া একই রকম: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ডেস্ক রিপোর্ট-   

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও রাশিয়া একই রকম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলছেন, তারা উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে চায়। দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন এসব মন্তব্য করেছেন। খবর গার্ডিয়ানের।এসময় তিনি বলেছেন, এদের কাউকে জিততে দেওয়া হবে না। গত বুধবার ইসরায়েলকে সমর্থন জানাতে দেশটিতে সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি হামাসকে নির্মূলের কথা বলেন এবং অন্ধকার সময়ে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

এরপরেই ইসরায়েল থেকে ফিরে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন বাইডেন। গতকাল তিনি আরও বলেছেন, মহান একটি জাতি হিসেবে আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো একজন স্বৈরাচারী শাসককে জয়ী হতে দিতে পারি না, দেব না।

টানা ১৪ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে উভয়পক্ষে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি জন। এতে গাজায় ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। খাবার, পানি, ওষুধ ও বিদ্যুতের সংকটে বিপর্যস্ত অবস্থা গাজা উপত্যকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com