মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গভীর শ্রদ্ধায় শেখ রাসেল দিবস পালন করেছে ফায়ার সার্ভিস

গভীর শ্রদ্ধায় শেখ রাসেল দিবস পালন করেছে ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট-

গভীর শ্রদ্ধায় শেখ রাসেল দিবস ২০২৩ পালন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে এ উপলক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তাগণ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শেখ রাসেল দিবসে এ বছরের প্রতিপাদ্য ছিল ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৭ অক্টোবর ২০২৩ সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস-এর নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেইজে শেখ রাসেল দিবসের লোগো, প্রামাণ্যচিত্র এবং সরকারিভাবে প্রকাশিত ক্রোড়পত্র প্রদর্শন করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের সকল অফিসে এ দিন শেখ রাসেল দিবসের ব্যানার ফেস্টুন টাঙানো হয়।

সকাল ১০ ঘটিকায় অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন সদর দপ্তরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর মহাপরিচালক মহোদয় অধিদপ্তর প্রাঙ্গণে একটি সফেদা ফলের চারা রোপণ করেন। বাদ জোহর ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মসজিদ ও মিরপুর ট্রেনিং কমপ্লেক্স মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ঐ দিন বিকেল ৩টায় মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে শেখ রাসেল-এর জীবনী বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের বিভাগীয়, জেলা অফিসসমূহ ও সকল ফায়ার স্টেশনে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

এছাড়া বনানী কবরস্থানস্থিত শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণকালে অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জনবল ও অগ্নিনির্বাপণী গাড়ি-পাম্প নিয়োজিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com