সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দুলুর কর্মীদের হামলায় আহত এসআইকে দেখতে গেলেন ডিএমপি কমিশনার

দুলুর কর্মীদের হামলায় আহত এসআইকে দেখতে গেলেন ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার-

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার  করতে গিয়ে দলের নেতা-কর্মীদের হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

তাদের মধ্যে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মানিক কুমার সিকদার গুরুতর আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মানিক ডিবি গুলশান বিভাগে কর্মরত।

এদিকে আহতকে দেখতে রাজারবাগ পুলিশ হাসপাতালে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার রাতে তিনি আহতকে দেখতে যান। এসময় তার সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে গুলশানের বাসা থেকে দুলুকে আটক করতে যায় ডিবি পুলিশ।

এসময় নেতাকর্মীরা দুলুকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়; যাতে পুলিশের এসআই মানিক কুমার সিকদার, এএসআই মো. আল মামুন পারভেজ ও
কনস্টেবল মোতাহার হোসেন আহত হন। পরে ডিবি পুলিশ দুলুকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

এদিকে একইদিন রাতে জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করে কাফরুল থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com