শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য

বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট-

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বহুমুখী সম্পর্ক বিদ্যমান। এর মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধি বাণিজ্য এবং বিনিয়োগে দীর্ঘস্থায়ী উন্নয়নের অংশীদার। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সভার পর এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আফরিন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র সবসময় বলে আসছে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন চায়। রোহিঙ্গাদের কোনোমতেই জোর করে মিয়ানমারে পাঠানো যাবে না। কারণ মিয়ানমারের রাখাইন স্টেটে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়নি। ওখানে এখনো সামরিক দাঙ্গা চলছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের রোহিঙ্গা সংকটে সবচেয়ে বড় দাতা দেশ জানিয়ে আফরিন বলেন, রোহিঙ্গা সংকটে ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ২২০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের পছন্দমতো গ্রামে বসতি স্থাপন করতে এবং সেখানে রোহিঙ্গাদের ক্যাম্পে মানবিক সহায়তা পাঠানোর অনুমোদন দিচ্ছে না। তাই এটা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত সময় বলে আমি মনে করছি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com