সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করুন – আইজিপি

পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করুন – আইজিপি

ডেস্ক রিপোর্ট –

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সাথে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আইনি দায়িত্ব যথাযথ ও আইনানুগভাবে পালন করতে হবে। তিনি সতর্কতার সাথে মামলা তদন্ত করার জন্যও নির্দেশনা প্রদান করেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

এসময় পুলিশ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছে। পুলিশ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন,  ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যাতে দুর্গাপূজা পালন করা যায় সেজন্য পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ক্ষেত্রেও সজাগ থাকতে হবে।

আইজিপি মাঠ পর্যায়ের সকল সংস্থার সাথে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

থানাকে পুলিশের প্রধান ভরসাস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, থানাকে পুলিশের সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করতে হবে। থানায় আসা মানুষ যেন থানা থেকে তাদের প্রত্যাশিত সেবা পেতে পারে সেজন্য পুলিশ সদস্যদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ফোর্সের কল্যাণের কথা উল্লেখ করে আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে কোন পুলিশ সদস্যের চিকিৎসা সুবিধার প্রয়োজন হলে তার দেশে অথবা দেশের  বাইরে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম ২০২৩ সালের এপ্রিল-জুন ও জুলাই -সেপ্টেম্বর কোয়ার্টারের সার্বিক অপরাধ পরিস্থিতি যথা- ডাকতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি সংক্রান্ত মামলার তথ্য-উপাত্ত কনফারেন্সে উপস্থাপন করেন।

কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান,  স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মোঃ মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়া, কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, ডিআইজি (ফাইন্যান্স) এস এম মোস্তাক আহমেদ খান, এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) মোঃ নাজমুল ইসলাম শাখা সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেন।

অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ কনফারেন্সে অংশগ্রহণ করছেন।

সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আলোচ্য দুই কোয়ার্টারে বিগত জুলাই-সেপ্টেম্বর ২০২২ এর তুলনায় দস্যুতা, খুন, দাঙ্গা ইত্যাদি মামলা কমেছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com