রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন
ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

ডেস্ক রিপোর্ট-

 হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৬ অক্টোবর) মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন বলেছেন, এই সফরের মধ্য দিয়ে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রকাশ পাবে। তাছাড়া চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যও এ সফরে যাচ্ছেন বাইডেন।

ইসরায়েল সফর শেষে জর্ডানের আম্মানে যাবেন বাইডেন। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, চলমান সংঘাতের মধ্যে বাইডেনের সফর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি, যদিও এটি খুব সংক্ষিপ্ত একটি সফর। জর্ডানের আম্মানে যাওয়ার আগে বাইডেন তেল আবিবে যাবেন।

ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় ১,৪০০ ইসরায়েলি ও ২,৭৫০ জন ফিলিস্তিনি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com