বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাবির সিনেটে নির্বাচনে ভোটার উপস্থিতি ৯৫ শতাংশ

জাবির সিনেটে নির্বাচনে ভোটার উপস্থিতি ৯৫ শতাংশ

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটের ৩৩জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৬০৯ জন ভোটারের মধ্যে ৫৭৭ জন ভোটার ভোটপ্রদান করেছেন যা মোট ভোটারের ৯০ শতাংশ।

রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে ভারপ্রাপ্ত সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ যথারীতি শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলার পরেও ভোটার উপস্থিতির কারণে বুথের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত অব্যাহতভাবে ভোটগ্রহণ চলে। এতে ৬১৩ জন ভোটারের মধ্যে মোট ৫৭৭ জন ভোটার ভোট দিয়েছেন। দুপুরের বিরতির পর বিকেল ৪ টা থেকে সিনেট হলে এজেন্টদের উপস্থিতিতে ভোট গনণা শুরু হবে। ভোট গণনা শেষে সিনেট সভাপতির সম্মতিতে ভোটের ফল ঘোষণা করা হবে।

ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অতিসম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছি। এর পর পরই সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পারা অবশ্যই আনন্দের ব্যাপার। যারাই নির্বাচিত হোক আশা করি সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় অবদান রাখবেন।

উল্লেখ্য, সর্বশেষ সিনেটের সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২০১৫ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিলো। এবার দীর্ঘ ৮ বছর পর জাবিতে গনতান্ত্রিক উপায়ে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হচ্ছে। এতে শিক্ষক রাজনীতি গতি ফিরে পেয়েছে।

বা বু ম/ এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com