শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দুই সিটি কর্পোরেশন কে নগরবাসীর জন্য পর্যাপ্ত শৌচাগার নির্মান করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুই সিটি কর্পোরেশন কে নগরবাসীর জন্য পর্যাপ্ত শৌচাগার নির্মান করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সবাই বলে ঢাকা সিটিতে দুই কোটির বেশি মানুষ বসবাস করে। রাতে অনেক লোক ঢাকা ছেড়ে চলে যায়। কিন্তু পর্যাপ্ত ওয়াশরুম আমাদের রাস্তাঘাটে নেই। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অন্ততপক্ষে টয়লেটের ব্যবস্থা রাখবেন যাতে পথচারীদের বিড়ম্বনায় পড়তে না হয়।

রোববার (১৫ অক্টোবর) ফার্মগেটের ফুটওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফার্মগেট আনোয়ারা উদ্যান প্রসঙ্গে তিনি বলেন, আমি মেয়রের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই এখানে (ফর্মগেটে) যথেষ্ট সুপার মার্কেট আছে। এখানে অনেক মার্কেট হয়েছে। মার্কেটের জন্য আরও বহু জায়গা রয়েছে। এখানে মেট্রোরেল এসেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসেছে, কাজেই এখানে আমরা আর ইমারত না করে এখানে একটা বাগান থাকবে। এবং আমাদের এই আনোয়ারা বেগমের নামেই বাগানটি হবে। এটা আমরাও চাই।

তিনি বলেন, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে যানজট নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। তাদের (ট্রাফিক পুলিশ) কথাও আমাদের চিন্তা করতে হবে। তাদের যেন অসুবিধা না হয় এ জন্যই ছোট ছোট পুলিশ বক্স তৈরি করেছে। মেয়র মহোদয় যেটা বলেছেন, সেগুলো (পুলিশ বক্স) পাল্টিয়ে তিনি দৃষ্টিনন্দন পুলিশ বক্স তৈরি করে দেবেন। এটাই তিনি বলতে চেয়েছেন। আমিও ওনাকে (মেয়র) রিকোয়েস্ট করছি, যতগুলো বক্স রয়েছে, সেখানে আপনি এই ব্যবস্থা নেবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেতারা কে কীভাবে কাজ করবে, কে কীভাবে বেশি ভোট পাবে, কার দল জনগণকে কতটুকু আকৃষ্ট করবে এটা একটা রাজনৈতিক কৌশল। এই সব কৌশল অবলম্বন করে নির্বাচনের সময় একটা উৎসবে পরিণত হয়। সব মানুষ রাস্তায় নেমে আসে। আমার দল ভালো, আমার প্রার্থী ভালো এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু নয়, এটাই হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com