শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দাঙ্গা নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ মহড়া

দাঙ্গা নিয়ন্ত্রণে ডিএমপির বিশেষ মহড়া

ডেস্ক রিপোর্ট –

আসন্ন নির্বাচনে রাজনৈতিক উত্তেজনায় বিনা অনুমতিতে সভা সমাবেশ নিয়ন্ত্রণে প্রয়োজন হয় দাঙ্গা পুলিশের। এবার দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ দাঙ্গা নিয়ন্ত্রণ মহড়া চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৩ অক্টোবর) নতুন শহর পূর্বাচলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল বিষয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি মহড়া পর্যবেক্ষণ করেন এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

মহড়া শেষে ডিএমপি কমিশনার বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেইসব চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থেকে এবং মাথা ঠাণ্ডা রেখে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা, জনশৃঙ্খলা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। পেশাদারিত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার প্রতিফলন ঘটাতে হবে।

ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কমিশনার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ পুলিশই সর্বপ্রথম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, আমরা তাদেরই উত্তরাধিকারী। অতীতে যত চ্যালেঞ্জ এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সঠিকভাবে তা মোকাবিলা করেছে।

মহড়ায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com