রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাছের খামারে ভাসছিলো শাকিলের মরদেহ

মাছের খামারে ভাসছিলো শাকিলের মরদেহ

মাছের খামারে ভাসছিলো শাকিলের মরদেহ
মাছের খামারে ভাসছিলো শাকিলের মরদেহ

ডেস্ক রিপোর্ট-

নিখোঁজের দুই দিন পর শাকিল আহমেদ(২৫) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মিরপুর বেড়িবাঁধের পাশের একটি মাছের খামারে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শাকিল ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা‘র অফিস সহায়ক হিসেবে কাজ করতেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে তার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে সেখানে সাঁতারে নেমেছিলো। তার অন্য বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়,আমরা এক সঙ্গে সাঁতারে নেমেছিলাম। সাতার থেকে উঠে আসার পর ওকে আর আমরা খুজে পাইনি।’

তবে ঘটনাটি আমরা আঘাত, মাদক ও ডুবে মরা এই তিন এ্যাংগেল থেকেই বোঝার চেষ্টা করছি উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য শাকিলের লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ উদ্ধারের  ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, শাকিল পরিবার নিয়ে মিরপুর ১২ নম্বরের মোল্লার বস্তিতে থাকতেন। সেই সঙ্গে সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অফিসে সহায়কের কাজ করতেন। গত ৯ অক্টোবর থেকেই  ‘নিখোঁজ ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com