মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এ্যানীকে আটকের অভিযোগ বিএনপি’র

এ্যানীকে আটকের অভিযোগ বিএনপি’র

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে বাসা থেকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ ধানমন্ডিস্থ এ্যানীর বাসা ঘিরে ফেলে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায়।  

জানা যায়, থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাসা থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করছে।’

ধানমন্ডি থানায় ফোন করলেও সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে বাসার দরজা ভেঙে তুলে নিয়ে গেছে পুলিশ। আমি ধানমন্ডি থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বুধবার তাকে কোর্টে চালান দিবে। তখন আমরা তার জামিনের আবেদন করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com