সোমবার, ০৮ Jun ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
হাসপাতালে বলিউড তারকা শেহনাজ গিল

হাসপাতালে বলিউড তারকা শেহনাজ গিল

শেহনাজ গিল
শেহনাজ গিল

ডেস্ক রিপোর্ট-

বলিউড তারকা শেহনাজ গিলের ভক্তদের জন্য মন খারাপের খবর। তাদের প্রিয় নায়িকা হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, হঠাৎ শরীর খারাপ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শেহনাজ গিল। সিনেমার প্রচারের ভীষণ ব্যস্ততার মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

সিনেমা প্রচারের সময় তিনি কিছু একটা খেয়েছিলেন। এর কারণে তার পেট খারাপ হয়ে যায়। সংক্রমণ এতটাই বেড়ে যায় যে, তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ থেকে এই সংবাদ জানা গেছে।

শেহনাজ গিলের বলিউড অভিষেক হয়েছিল কিসিকা ভাই, কিসিকা জান সিনেমার মধ্য দিয়ে। মূলত এ মুহূর্তে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার জন্য তিনি আলোচনায় রয়েছেন। এ সিনেমায় শেহনাজের অভিনয় প্রশংসা পেয়েছে সবার কাছে। সব কিছুই ঠিকঠাক চলছিল।

কিন্তু হঠাৎ এলোমেলো হয়ে যায় তার বিভিন্ন পরিকল্পনা। শরীর খারাপ হতেই আর ঝুঁকি নেননি তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের সেই সিনেমা ইনস্টাগ্রামে দিয়েছেন।

হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন রিয়া কাপুর। ভিডিওতে শেহনাজ বলেছেন, ‘দেখুন সবার সময় আসে, আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। তবে বন্ধুরা আমি ভালো আছি। আমার ফুড ইনফেকশন হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com