বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তীব্র  সংঘাতে গাজা-ইসরায়েলে হাজারের বেশি মানুষের মৃত্যু

তীব্র  সংঘাতে গাজা-ইসরায়েলে হাজারের বেশি মানুষের মৃত্যু

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ

  ডেস্ক রিপোর্ট-

গত শনিবার (৭ অক্টোবর) কয়েক হাজার রকেট লঞ্চারসহ  ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলের মাটিতে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু  করে ইসরায়েলও। এখন পর্যন্ত দুপক্ষের সংঘাত চলছেই। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি যেন আরও খারাপ হচ্ছে।

এদিকে দুপক্ষের এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রায় ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। অপরদিকে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে প্রায় ৪১৩ জন।

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলার কারণে প্রায় এক লাখ ২৩ হাজার ফিলিস্তিনি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের তিনটি প্রধান শহরে হামাস যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনীর এক কমান্ডার আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হামাসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিশেষ বাহিনী।

এদিকে হামাসের সঙ্গে তীব্র সংঘাতের কারণে গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জোনাথন কনরিকাস নামের ওই মুখপাত্র বলেন, আমরা প্রায় এক লাখ রিজার্ভ সৈন্য মোতায়েন করেছি।

এসব সৈন্য বর্তমানে দক্ষিণ ইসরায়েলে রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের কাজ এই যুদ্ধের অবসান নিশ্চিত করা। ইসরায়েলি বেসামরিক নাগরিকদের হুমকি দেওয়ার মতো আর সামরিক সক্ষমতা হামাসের থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com